আমি অবাক হয়ে শুনি |
কেবল শুনি |
তুমি কেমন করে গান কর হে গুনি ?
সুরের আলো ভুবন ফেলে ছেয়ে,
সুরের হওয়া চলে গগন বেয়ে |
সুরের আলো ভুবন ফেলে ছেয়ে,
সুরের হওয়া চলে গগন বেয়ে |
পাষাণ টুটে ব্যাকুল বেগে ধেয়ে,
বহিয়া যায় সুরের সুর ধ্বনি |
তুমি কেমন করে গান কর হে গুনি |
মনে করি ওমনি সুরে গাই |
কন্ঠে আমার সুর খুঁজে না পাই |
মনে করি ওমনি সুরে গাই |
কন্ঠে আমার সুর খুঁজে না পাই |
কইতে কি চাই কইতে কথা বাঁধে |
হার মেনে যে পরান আমার কাঁদে |
কইতে কি চাই কইতে কথা বাঁধে |
হার মেনে যে পরান আমার কাঁদে |
আমায় তুমি ফেলেছ কোন ফাঁদে ?
চৌদিকে মোর সুরের জাল বুনি |
তুমি কেমন করে গান কর হে গুনি ?
আমি অবাক হয়ে শুনি |
কেবল শুনি |
তুমি কেমন করে গান কর হে গুনি ?
|
1 comment:
Beautiful Song....
Visit: KAZI REPORT
Read Our Post:
Election News Bangladesh 2026
Flight Cancel News 2026
Lovestory in Hospital
From Newspaper to Love Story
Sad love Story Car Tragic
Post a Comment